ঢাকা মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ব্যবসায়িক বিরোধের জেরে পান ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.২৪ পি.এম
ব্যবসায়িক বিরোধের জেরে পান ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে এক পান ব্যবসায়ীর ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশিষ্ট পান ব্যবসায়ীদের দুটি পক্ষের দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পান ব্যবসায়ী নওশের দাঁড়িয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করার পাশাপাশি তার কাছ থেকে নগদ অর্থ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত নওশের দাঁড়িয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।