ঢাকা বুধবার ০১ জুলাই ২০২৬ ১৭ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.২৭ পি.এম
কালিয়ায় সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : এইচএসসি এবং সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক (প্রত্যবেক্ষক) এবং পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, “আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।”

সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও অংশীজন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।