ঢাকা মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৩১ পি.এম
কচুয়ায় সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের  উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান,শিল্প  ও সামাজিক সংগঠনের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন সরদার বজলুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কচুয়া উপজেলা বিএনপির সভাপতি,জেবি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সরদার জাহিদের আন্তরিক উদ্যোগে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদসহ অবহেলিত গ্রামীণ জনপদের উন্নয়নে এই মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দীৰ্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় থাকা উপজেলার বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসা এবং স্কুলের অবকাঠামোগত সমস্যার সমাধানে এগিয়ে এসেছে সরদার বজলুর রহমান ফাউন্ডেশন। সরদার জাহিদের ব্যক্তিগত তত্ত্বাবধানে এসব ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, নির্মাণ সামগ্রী বিতরণ এবং নতুন ভবন ও অজুখানা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে করে স্থানীয় মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।

​শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই বিএনপি নেতা।

​স্থানীয় এলাকাবাসী ও ওলামায়ে কেরামরা জানান, সরদার জাহিদ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর এই ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ কচুয়া উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য "জেবি গ্রুপ" নামে  একটি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। 

​এই বিষয়ে জানতে চাইলে সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন,​"সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। কোনো সদিচ্ছা বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সরদার বজলুর রহমান ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। আগামীতেও কচুয়ার প্রতিটি অবহেলিত অঞ্চলের মানুষের পাশে থেকে এই উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

​এলাকার সুধীমহল মনে করছেন, সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের এই ধরনের নিঃস্বার্থ ও উন্নয়নমুখী পদক্ষেপ কচুয়া উপজেলার সামাজিক ও ধর্মীয় পরিবেশকে আরও সুদৃঢ় ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।