ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.০১ পি.এম
কালিগঞ্জে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে  ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক  শেখ আব্দুর রব।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে, খায়রুল রাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে তাদের নাম উল্লেখ করে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন ।

তিনি আরও বলেন, তারা কোনো ধরনের জালিয়াতি, ষড়যন্ত্র কিংবা অপপ্রচারের সঙ্গে জড়িত নন। অভিযোগে উত্থাপিত প্রতিটি বিষয় যথাযথভাবে তদন্তের মাধ্যমে যাচাই করা হোক এমন দাবিও জানান ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভিত্তিহীন এসব অভিযোগের কারণে তারা, তাদের পরিবার এবং ব্যবসায়িক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তাদের সম্মানহানির আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যদিকে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হলে তাদের সম্মানহানির বিষয়টি বিবেচনায় নিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের  প্রতিও আহ্বান জানিয়ে তিনি  বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রব ও শেখ ওয়াহিদুজ্জামান মোঃ মাহবুবুর রহমান ।