কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১লা জুলাই সকাল ১০ টায় স্কুলের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তহমিনা পারভীন, প্রভাষক মৌমিতা মল্লিক, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, প্রত্যয়ের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, ডেপুটি নির্বাহী পরিচালক শেখ নাজমুল হুদা। বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন ডা: মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম সাইফুল্লাহ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ, যমুনা ক্লিনিক এর পরিচালক সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, সংগীত শিল্পী আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মহসীন আলী, চিত্রশিল্পী রাকিব হোসেন লিটু, চিত্রাঙ্কন শিক্ষক ও চিত্রশিল্পী জেবা, শিক্ষক শঙ্কর কুমার ঘোষ, শেখ ইশতিয়াক আহমেদ, শিশির কুমার সরকার, মাওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা শাহজাহান। "ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল- এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ১২ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মধ্য আষাঢ়ে টিপটিপ বর্ষার ভিতরে স্কুলের শতভাগ ছাত্রছাত্রী এবং অভিভাবক/অভিভাবিকা,,স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা মন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
