ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটা কওছারিয়া হাফিজিয়া মাদ্রাসায় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৫.৪৮ এ.এম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার বুধহাটা কওছারিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও শিশু সদনে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসা কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুপার মাওঃ আবুল কালামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদ্রার হেফজ বিভাগের জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ হাফেজে কোরআন নিয়োগ দানের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রার্থীকে পূর্ণাঙ্গ কোরআন হিফজ, তাজবিদসহ সুন্দরভাবে কোরআন তিলাওয়াতে দক্ষ, মাদ্রাসার নিয়ম-কানুন ও পরিবেশের প্রতি সম্মানশীল, ছাত্রদের হিফজ শিক্ষা দেওয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা, দায়িত্বশীল, আমানতদার ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে যোগাযোগ করতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। আগ্রহীদের সুপার মাওলানা আবুল কালাম আজাদ (০১৭২০৫৩০৯৬৬) এর সাথে যোগাযোগ করতে হবে।