ঢাকা বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ ১৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ার শিশু অভিনেতা অর্জুনকে ৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংবর্ধণা

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.৩৫ পি.এম
কলাপাড়ার শিশু অভিনেতা অর্জুনকে ৬ নং ওয়ার্ড  বিএনপির পক্ষ থেকে সংবর্ধণা
www.dailyranggaprovat.com

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ একক অভিনয় বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় বরিশাল বিভাগের গর্ব, মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী কচিমুখ নাট্যাঙ্গন (ক না) র গর্বিত সদস্য সুদীপন মুখার্জী অর্জুন কে বুধবার (১ জুলাই)  সন্ধ্যায় ৬ নং ওয়ার্ড কার্যালয়ে  সংবর্ধনা প্রদান করেছেন  বিএনপি ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল  ইসলাম এছাড়া ৬,৭ নং ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুল নিজ উদ্যোগে ইতিমধ্যে কলাপাড়া অয়েল মিল মসজিদের চতুরপাড়ে নিজ অর্থায়নে বৃক্ষরোপন করেন।