ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

মহম্মদপুরে আধুনিক ডাকবাংলো'র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ০২.১৬ পি.এম
মহম্মদপুরে আধুনিক  ডাকবাংলো'র  ভিত্তিপ্রস্তর স্থাপন
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর শনিবার দুপুরে উপজেলা শহর  সংলগ্ন দক্ষিণ পার্শে  আধুনিক ডাকবাংলো'র  ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্ধোধন করেন।

নব নিযুক্ত মাগুরা জেলা পরিষদ প্রসাশক আলী আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। এই আধুনিক ডাকবাংলো স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
তিনি আরো বলেন,পরিকল্পিত আধুনিক নকশায় ডাকবাংলোটি নির্মাণ করা হচ্ছে। এতে উন্নত আবাসন সুবিধা, আধুনিক সভাকক্ষ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই  ঠিকাদান নির্মাণকাজ শেষ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান প্রমূখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করে অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান। 

 

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com