ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.৫৮ এ.এম
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি হিসেবে বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

নড়াইল জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি নড়াইল জেলার উন্নয়ন, ঐক্য, শিক্ষা, সংস্কৃতি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সমিতির কার্যক্রম নতুন মাত্রা পাবে।

আসজাদুর রহমান মিঠু বিশ্বাসকে সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ  থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল নেতৃত্ব কামনা করেছেন।