ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাহাঙ্গীর নগর সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৪.০৯ পি.এম
জাহাঙ্গীর নগর  সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন
www.dailyranggaprovat.com

★ সভাপতি- আনিচুর রহমান হিমু, সাধারণ সম্পাদক- আব্দুল বারী। 

রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে জাহাঙ্গীর নগর  সাংবাদিক ইউনিয়ন (জেএসইউ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই)  আগরপুরের এস এন কিন্ডার গার্টেন  হলরুমে আয়োজিত এক পরিচিতি সভায় আগামী দুই বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। এতে আনিসুর রহমান হিমুকে  সভাপতি ও আব্দুল বারীকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

অনান্যরা হলেন সহ-সভাপতি খলিফা এনামুল, কোষাধ্যক্ষ মহিউদ্দিন সবুজ এবং কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রনি। 

সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচিত কমিটি তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান,  গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই সাংবাদিক ইউনিয়ন সবসময় সোচ্চার থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি কার্যকর ভূমিকা রাখবে।