ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ১১ দলীয় ঐক্য জোটের গন মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.২৪ পি.এম
কচুয়ায় ১১ দলীয় ঐক্য জোটের  গন মিছিল ও পথসভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক গন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (৪ জুলাই) বিকাল ৪ টায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক গন মিছিল বের হয়ে কচুয়া উপজেলা বিজয় চত্বর থেকে বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে এসে কচুয়া জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা ১১ দলীয় ঐক্য জোটের আহ্বায়ক  শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। 

 পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জামাতে ইসলামের ওলামা বিভাগের আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া উপজেলা  জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম খান,শিক্ষক রাহাতুল ইসলাম শাকিল,  এনসিপি নেতা নাজমুস সাকিব, বাংলাদেশ খিলাফতে মজলিস নেতা মাওলানা ওয়ালিউল্লাহ, খেলাফতে মজলিস নেতা মাওলানা লোকমানুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতিবৃন্দ।