ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে এডিবি'র অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.২৫ পি.এম
কালিগঞ্জে এডিবি'র অর্থায়নে  বিভিন্ন সামগ্রী বিতরণ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতাক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য এর বিশেষ বরাদ্দ (এডিপি) হতে সেলাই মেশিন, বাই সাইকেল, প্যডেল ভ্যান, ফুটবল, স্কুল বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।   শনিবার (৪ জুলাই) বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা'র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার শাকিল আহমেদের  সঞ্চালনায়  অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩  কালিগঞ্জ আশাশনি আসনের সংসদ সদস্য হাফেজ  মুহা: রবিউল বাসার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ  থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জামায়াত ইসলামী  আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকি, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউপ, সহকারী সেক্রেটারি  শিক্ষক মাওঃ আনোয়ারুল ইসলাম। এসময়  উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বাছাই কৃতদের মাঝে সেলাই মেশিন, প্যাডেল ভ্যান, বাই সাইকেল, সিলিং ফ্যান ও ফুটবল বিতরণ করা হয়। এরমধ্যে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ৪ টি, সিলিং ফ্যান ৫৫ টি, সেলাই মেশিন ৪৬ টি, বাইসাইকেল ৫৫ টি, ৩০ জোড়া স্কুল বেঞ্চ  বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কে প্রদান করা হয়।