একটি সুস্থ সমাজ গড়ে তুলতে ক্রীড়ার বিকাশ অপরিহার্য- এমপি আজিজুল বারী হেলাল
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে ক্রীড়ার বিকাশ অপরিহার্য। খেলাধুলা শুধু প্রতিযোগিতার বিষয় নয়, এটি মানুষের চরিত্র গঠন, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেম জাগ্রত করার একটি শক্তিশালী মাধ্যম। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শারিরীক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারষ্পারিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ফুটবল টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের মধ্যে ঐক্য বন্ধুত্ব এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি গত ৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় (খুলনা-০৪) জার্সি ও ট্রফি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক-যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য মোঃ আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীর, বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মাহমুদুল হাসান ও ইমতিয়াজ সুজন, যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এসকে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোঃ মোবাশ্বার আলম, মোঃ আবুল বাশার ও এস এম এমদাদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ, কৃষকদল নেতা মোঃ রাজু চৌধুরী ও মোঃ সাবু মোল্যা, ছাত্রদল নেতা মোঃ সাব্বির আহমেদ টগর, আব্দুল্যাহ শেখ, আল আমিন সিকদার, ইশান মোল্যা, রাব্বি শেখ ও মৃদুল বিশ্বাস।
