ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে তৃতীয় স্থান অধিকার করায় অর্জুনকে এমপির শুভেচ্ছা

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ১০.৪৩ এ.এম
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে তৃতীয় স্থান অধিকার করায় অর্জুনকে এমপির শুভেচ্ছা
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয়  জাতীয়ক পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় পটুয়াখালীর কলাপাড়ার মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুনকে   

শনিবার (৪ জুলাই)  সকালে কলাপাড়া পৌর শহরে নিজ বাসভবনে বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাননীয় সংসদ সদস্য এবিএম মোশারেরফ হোসেন  ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার,কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ,  পৌর বিএনপির কাজল তালুকদার,সৌর বিএনপি  সাধারণ সম্পাদক নাসির উদ্দিন  রতন, প্রফুল্ল মন ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন হালদার, স্কুল, কলেজ  মাদ্রাসার শিক্ষক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

হ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, জাতীয় পর্যায়ে ছোট্ট অর্জুনের  এই সাফল্য কলাপাড়া ও বরিশাল বিভাগের জন্য গর্বের। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে।